
যুক্তরাষ্ট্র থেকে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদের নথিপত্র দুদকে
যুক্তরাষ্ট্র থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কিছু সম্পদের নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে তার ও পরিবারের নামে এ পর্যন্ত ১২টি মামলা দায়ের করা হয়েছে।











