সর্বশেষ হালনাগাদ: ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারের শর্তাবলি
এই ওয়েবসাইট ও এর ইংরেজি সংস্করণসহ বিডিরিভাইস২৪-এর সকল ডিজিটাল সেবা ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলি প্রযোজ্য। সেবা ব্যবহার অব্যাহত রাখার মাধ্যমে ব্যবহারকারী এই শর্তাবলিতে সম্মত হয়েছেন বলে গণ্য হবে; সম্মত না হলে সেবাটি ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।
১. মেধাস্বত্ব
এই প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদন, আলোকচিত্র, ভিডিও, গ্রাফিক্স ও অন্যান্য কনটেন্টের স্বত্ববিডিরিভাইস২৪-এর, অথবা যথাযথ অনুমতি বা লাইসেন্সের অধীনে ব্যবহৃত সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর। পূর্বানুমতি ব্যতীত কোনো কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে পুনঃপ্রকাশ, পুনরুৎপাদন বা বিতরণ করা যাবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে মূল লিংকসহ কনটেন্ট শেয়ার করা অনুমোদিত। সীমিত উদ্ধৃতির ক্ষেত্রে উৎস হিসেবেবিডিরিভাইস২৪-এর নাম ও মূল প্রতিবেদনের লিংক উল্লেখ বাধ্যতামূলক।
২. মন্তব্য ও ব্যবহারকারী-কনটেন্ট
পাঠকের মন্তব্য প্রকাশের পূর্বে মডারেশন-প্রক্রিয়ার অধীন। মানহানিকর, আক্রমণাত্মক, ধর্মীয় বা জাতিগত বিদ্বেষমূলক, অসত্য, স্প্যাম বা বিজ্ঞাপনী প্রকৃতির মন্তব্য প্রকাশযোগ্য নয়। মন্তব্যে প্রকাশিত মতামত সংশ্লিষ্ট মন্তব্যকারীর নিজস্ব; এর জন্য বিডিরিভাইস২৪ কোনো দায় বহন করে না। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো মন্তব্য অপসারণের অধিকার সংরক্ষণ করে।
৩. বিজ্ঞাপন
প্রদর্শিত সকল বিজ্ঞাপনী কনটেন্ট “বিজ্ঞাপন” চিহ্নসহ পৃথকভাবে উপস্থাপিত হয়। বিজ্ঞাপনদাতার পণ্য বা সেবার মান, দাবি কিংবা তদ্সংশ্লিষ্ট কোনো লেনদেনের দায় বিডিরিভাইস২৪ গ্রহণ করে না; উক্ত বিষয়াদি সম্পূর্ণরূপে বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্ট পক্ষের এখতিয়ারভুক্ত।
৪. তৃতীয় পক্ষের লিংক
প্রতিবেদনে তৃতীয় পক্ষের ওয়েবসাইটের লিংক অন্তর্ভুক্ত থাকতে পারে। উক্ত সাইটসমূহের কনটেন্ট, নীতিমালা বা কার্যক্রমের ওপর বিডিরিভাইস২৪-এর কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেজন্য কোনো দায়ও বর্তায় না।
৫. দাবিত্যাগ ও দায়ের সীমা
প্রকাশের পূর্বে সকল তথ্য যথাসাধ্য যাচাই করা হয়; তথাপি কোনো কনটেন্টের পূর্ণাঙ্গতা, নির্ভুলতা বা সাম্প্রতিকতা সম্পর্কে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ নিশ্চয়তা প্রদান করা হয় না। এই প্ল্যাটফর্মের তথ্যের ভিত্তিতে গৃহীত কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের দায় সম্পূর্ণরূপে ব্যবহারকারীর।
কারিগরি বা রক্ষণাবেক্ষণজনিত কারণে সেবা সাময়িকভাবে স্থগিত থাকতে পারে; এরূপ বিঘ্নের জন্য কোনো ক্ষতিপূরণের দাবি গ্রহণযোগ্য হবে না।
৬. ব্যক্তিগত তথ্য
ব্যবহারকারীর তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের পদ্ধতি গোপনীয়তা নীতিতে বিধৃত রয়েছে, যা এই শর্তাবলির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য হবে।
৭. শর্তাবলির সংশোধন
কর্তৃপক্ষ যেকোনো সময় এই শর্তাবলি সংশোধনের অধিকার সংরক্ষণ করে। সংশোধিত শর্তাবলি এই পাতায় প্রকাশের মাধ্যমে কার্যকর হবে এবং শীর্ষে উল্লিখিত হালনাগাদ-তারিখ পরিবর্তিত হবে। প্রকাশ-পরবর্তী ব্যবহার সংশোধিত শর্তাবলিতে সম্মতি হিসেবে বিবেচিত হবে।
৮. প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের প্রচলিত আইনের অধীনে পরিচালিত ও ব্যাখ্যাত হবে এবং এতদ্সংক্রান্ত যেকোনো বিরোধ বাংলাদেশের উপযুক্ত আদালতের এখতিয়ারভুক্ত হবে।


