
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার খাগড়াছড়ি রিজিয়ন ও জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে এই সেবা প্রদান করা হয়। এতে দুর্গম পার্বত্য এলাকার মোট ৮৬১ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।











