জিএসইএ বাংলাদেশের ১১তম আসরের আবেদনপ্রক্রিয়া শুরু
গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডস (জিএসইএ) বাংলাদেশের ১১তম আসরের আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। আগামী ৭ নভেম্বর ২০৬ সালের মধ্যে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
৩৫৪টি খবর
গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিউর অ্যাওয়ার্ডস (জিএসইএ) বাংলাদেশের ১১তম আসরের আবেদনপ্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। আগামী ৭ নভেম্বর ২০৬ সালের মধ্যে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটায় আবেদনের নতুন নির্দেশনা জারি করা হয়েছে। ৩১ আগস্ট বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই নির্দেশনা জারি করে। নতুন নিয়মে কোটা পাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট যোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়েছে।
সরকারি চাকরিজীবী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়েছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।
প্রথম আলো গণিত ইশকুলের জনপ্রিয় ক্যারেক্টার গণিত ভাইয়া ১২ তলা ভবন ওঠার একটি আকর্ষণীয় গণিত ধাঁধা প্রকাশ করেছেন। এই ধাঁধার সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের জন্য প্রতি মাসে রয়েছে বিশেষ পুরষ্কারের ব্যবস্থা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ফিলিপাইনের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ১ সেপ্টেম্বর বারিধারায় অনুষ্ঠিত এই বৈঠকে উচ্চশিক্ষা ও গবেষণায় দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের ৫৩ হাজার ৭৬০ জন শিক্ষককে পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করা হয়েছে, যা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ০১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমেই শিক্ষক নিয়োগ বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। গত ৩ আগস্টের পূর্বের বৈঠকে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগের আলোচনা উঠলে শিক্ষার্থীরা ঢাকা, জগন্নাথ, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের বৈষম্যমূলক সান্ধ্য আইন বা ১০টার কারফিউ বাতিলের দাবিতে সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ‘অবরোধবাসিনী’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে নানা পরিসংখ্যান তুলে ধরে তিন দফা দাবি জানানো হয়।
হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে মারামারি ও বিশৃঙ্খলার ঘটনায় আট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া আরও পাঁচ শিক্ষার্থীকে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ আগস্ট থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে।
সোমবার রাতে ফেনীতে আদিব ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রীর বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত সিন্ডিকেটের সভায় চূড়ান্ত হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে। এতে দেশের ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী আর্থিক সুবিধা পাবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে প্রকাশিত এই ফলাফলে গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ। দেশের ৮৮১টি কলেজের দুই লাখের বেশি শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর গেট বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়ে রাত ১১টা করা হয়েছে। ৩১ আগস্ট বিকেলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে প্রশাসন।
সরকারের ‘লার্নিং ইউথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার ৩১ আগস্ট জেলা পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে এই আয়োজন শুরু হয়, যা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
ঢাকার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইসিপিসি-জেআরসি আন্তকলেজ এবং আন্তইউএপি প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ২৭০ জন প্রতিযোগী অংশ নেন এবং বিজয়ীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।