ব্রাহ্মণবাড়িয়ায় নিরাময় কেন্দ্রে রোগীর মৃত্যুর পর ভাঙচুর ও পলায়ন
ব্রাহ্মণবাড়িয়ায় একটি মাদক নিরাময় কেন্দ্রে মো. ফোরকান নামের এক রোগীর মৃত্যুর জেরে অন্য রোগীরা জানালা ভেঙে পালিয়ে গেছেন। বুধবার দুপুরের এই ঘটনার পর নিরাময় কেন্দ্রের পরিচালক মারধরের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, বাথরুমে পা পিছলে ওই রোগীর মৃত্যু হয়েছে।