বঙ্গোপসাগরে নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করলেও কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের ঘোরাঘুরি করতে দেখা গেছে।