অস্ট্রেলিয়ার বিপক্ষে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ২৩ রান তুলতেই শীর্ষ ৬ উইকেট হারিয়ে ধুঁকছে সফরকারীরা। মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বোলিং তোপে টাইগারদের টপ ও মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছে।