
ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেস: ইতিহাস ও স্থাপত্যের আখ্যান
পুরান ঢাকার টিকাটুলীতে অবস্থিত ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেস ১৯ শতকের শেষ ভাগে নির্মিত হয়। ১৯৪৯ সালের ২৩ জুন এই ভবনেই পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৮৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি সংরক্ষিত ভবন হিসেবে ঘোষণা করে।













