নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্যারেন্টস ওরিয়েন্টেশন
নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে সম্প্রতি একটি প্যারেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং নতুন শিক্ষাবর্ষের পাঠদান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশ: · ১ মিনিট পড়া

নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে সম্প্রতি একটি বিশেষ প্যারেন্টস ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে। শিক্ষা কার্যক্রমের মান উন্নয়ন এবং অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে নতুন শিক্ষাবর্ষের নানা পরিকল্পনা তুলে ধরা হয়। আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ডিজিটাল স্ক্রিন ও প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের পাঠদান পদ্ধতি অভিভাবকদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। এর মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের পঠন-পাঠন ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিউ হরাইজন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল মারিয়াম নূর ইউনুস বলেন, "পরিবার ও বিদ্যালয় যখন হাতে হাত রেখে কাজ করে, তখনই শিশুদের প্রতিভার শতভাগ বিকাশ সম্ভব।"
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরও বলেন, "এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়; বরং অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আস্থা, পারস্পরিক সহযোগিতা এবং নতুন স্বপ্নের একটি মজবুত মেলবন্ধন।"
এমন আয়োজনের ফলে শিক্ষক ও অভিভাবকদের মধ্যকার দূরত্ব কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও অব্যাহত থাকবে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।








