
ফরিদপুরে সমকাল সুহৃদ সমাবেশের ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব এম. এ. আজিজ হাইস্কুলে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার অনুষ্ঠিত এই ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শসেবা দেওয়া হয়।






