
বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
১৫ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। ২০০৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবের মাধ্যমে এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন দেশের গণতান্ত্রিক প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘের প্রধান।













