মূল কনটেন্টে যান
ব্রেকিং
বিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসেবিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে
BDRevise24 — Trusted & Targeted News

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — HEADER

সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন আমির পারভেজ

আ

আবির হোসাইন

ঢাকাপ্রকাশ: · ১ মিনিট পড়া

সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন আমির পারভেজ

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — ARTICLE_TOP
বিনোদন অঙ্গনে নিজের ধারাবাহিক কাজ, সৃজনশীলতা এবং দর্শকপ্রিয়তার স্বীকৃতি হিসেবে সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক আমির পারভেজ।গত ৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দেশের শোবিজ অঙ্গনের বিভিন্ন অঙ্গনের তারকা, নির্মাতা, শিল্পী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আমির পারভেজের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই অর্জন তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড ’এর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাটাগরিতে বরেণ্য শিল্পীদের তাঁদের অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে আমির পারভেজ বলেন, ‘এই সম্মাননা আমার একার নয়। যারা সবসময় আমার কাজকে ভালোবেসেছেন, উৎসাহ দিয়েছেন এবং পাশে থেকেছেন-এই অর্জন তাদের সবার। আমি ভবিষ্যতেও দর্শকদের জন্য আরও মানসম্মত ও ব্যতিক্রমধর্মী সৃষ্টিশীল কাজ উপহার দেওয়ার চেষ্টা করব।বিনোদন অঙ্গনে আমির পারভেজের ধারাবাহিক উপস্থিতি, সৃজনশীল উদ্যোগ এবং দর্শকদের সঙ্গে নিবিড় সংযোগ তাকে এই সম্মাননার যোগ্য করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত, শুভানুধ্যায়ী এবং সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।শোবিজ অঙ্গনের বিভিন্ন শাখায় ( নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও,  ফটোশুট, টেভিভিশন উপস্থাপনা)  স্বতন্ত্র কাজের মাধ্যমে আমির পারভেজ ইতোমধ্যেই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিভিন্ন সৃজনশীল উদ্যোগ ও নিয়মিত কনটেন্ট প্রকাশের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও আমির পারভেজকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা। অনেকেই এই সম্মাননাকে তার দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনের বিভিন্ন শাখায় কাজ করছেন আমির পারভেজ। তার অসংখ্য নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন দর্শূক জনপ্রিয়তা পেয়েছে।

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — IN_ARTICLE

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

মন্তব্য

সম্পর্কিত খবর

সব দেখুন
আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী
বিনোদন

আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা। সংক্ষেপে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়া এই তারকা ১৯৯৬ সালে মারা যান।

১ মিনিট পড়া
মহিলা সমিতিতে ঢাকা পদাতিকের নাটক ট্রায়াল অব সূর্যসেন
বিনোদন

মহিলা সমিতিতে ঢাকা পদাতিকের নাটক ট্রায়াল অব সূর্যসেন

২২ সেপ্টেম্বর মঙ্গলবার মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয় নাট্যদল ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা 'ট্রায়াল অব সূর্যসেন'। এটি নাটকটির ৪৭তম মঞ্চায়ন। ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক এই নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ।

১ মিনিট পড়া
ভাষা নিয়ে সমালোচনা ও ট্রোলের মুখে জবাব দিলেন রাশমিকা মান্দানা
বিনোদন

ভাষা নিয়ে সমালোচনা ও ট্রোলের মুখে জবাব দিলেন রাশমিকা মান্দানা

একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে উচ্চারণ ও ভাষা প্রয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা ও ট্রোলের মুখে মুখ খুলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো একটি ভাষাকে আঁকড়ে ধরে তাঁর ক্যারিয়ার তৈরি হয়নি।

১ মিনিট পড়া

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — FOOTER