মূল কনটেন্টে যান
ব্রেকিং
বিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসেবিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে
BDRevise24 — Trusted & Targeted News

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — HEADER

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অভিনেতা পাভেল আল মামুন

আ

আবির হোসাইন

ঢাকাপ্রকাশ: · ১ মিনিট পড়া

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন অভিনেতা পাভেল আল মামুন

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — ARTICLE_TOP
অভিনয় ও শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন প্রতিভাবান অভিনেতা ও নাট্যকার পাভেল আল মামুন। বহুল প্রশংসিত পোয়েটিক ফিল্ম “বৃষ্টিতে আর জল নেই”-এ অনবদ্য অভিনয়ের জন্য তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
​গত ৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ‘স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড ’এর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাটাগরিতে বরেণ্য শিল্পীদের তাঁদের অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
​অনুষ্ঠানটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে সঞ্চালনা করেন আমির পারভেজ এবং সার্বিক পরিচালনায় ছিলেন ফারজানা নুর। অনুষ্ঠানে অভিনেতা পাভেল আল মামুন জনপ্রিয় অভিনেত্রী ও র‍্যাম্প মডেল সৈয়দ রুমার হাত থেকে তাঁর অর্জিত সম্মাননা পদক গ্রহণ করেন।
​পুরস্কার প্রাপ্তির পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পাভেল আল মামুন বলেন, “বৃষ্টিতে আর জল নেই” ছিল একটি অসম্ভব যাত্রা, পুরো টিমের কঠোর পরিশ্রমে এটি সম্ভব হয়েছে। এ সময় তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন নির্দেশক আমির পারভেজের প্রতি। তিনি বলেন, আমীর পারভেজ তাকে এই চরিত্রের জন্য তৈরি করেছেন।
​শিল্পকলা একাডেমির এই বর্ণাঢ্য আয়োজনে নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তারকাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মুখর করে তোলে। পাভেল আল মামুনের এই সাফল্যে সহকর্মী, শুভানুধ্যায়ী ও ভক্তরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — IN_ARTICLE

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

মন্তব্য

সম্পর্কিত খবর

সব দেখুন
আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী
বিনোদন

আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা। সংক্ষেপে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়া এই তারকা ১৯৯৬ সালে মারা যান।

১ মিনিট পড়া
মহিলা সমিতিতে ঢাকা পদাতিকের নাটক ট্রায়াল অব সূর্যসেন
বিনোদন

মহিলা সমিতিতে ঢাকা পদাতিকের নাটক ট্রায়াল অব সূর্যসেন

২২ সেপ্টেম্বর মঙ্গলবার মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয় নাট্যদল ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা 'ট্রায়াল অব সূর্যসেন'। এটি নাটকটির ৪৭তম মঞ্চায়ন। ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক এই নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ।

১ মিনিট পড়া
ভাষা নিয়ে সমালোচনা ও ট্রোলের মুখে জবাব দিলেন রাশমিকা মান্দানা
বিনোদন

ভাষা নিয়ে সমালোচনা ও ট্রোলের মুখে জবাব দিলেন রাশমিকা মান্দানা

একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে উচ্চারণ ও ভাষা প্রয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা ও ট্রোলের মুখে মুখ খুলেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনো একটি ভাষাকে আঁকড়ে ধরে তাঁর ক্যারিয়ার তৈরি হয়নি।

১ মিনিট পড়া

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — FOOTER