সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন আমির পারভেজ
আ
ঢাকাপ্রকাশ: · ১ মিনিট পড়া

বিনোদন অঙ্গনে নিজের ধারাবাহিক কাজ, সৃজনশীলতা এবং দর্শকপ্রিয়তার স্বীকৃতি হিসেবে সাভেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন জনপ্রিয় মডেল, অভিনেতা ও উপস্থাপক আমির পারভেজ।গত ৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দেশের শোবিজ অঙ্গনের বিভিন্ন অঙ্গনের তারকা, নির্মাতা, শিল্পী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আমির পারভেজের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই অর্জন তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড ’এর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্যাটাগরিতে বরেণ্য শিল্পীদের তাঁদের অসামান্য অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে আমির পারভেজ বলেন, ‘এই সম্মাননা আমার একার নয়। যারা সবসময় আমার কাজকে ভালোবেসেছেন, উৎসাহ দিয়েছেন এবং পাশে থেকেছেন-এই অর্জন তাদের সবার। আমি ভবিষ্যতেও দর্শকদের জন্য আরও মানসম্মত ও ব্যতিক্রমধর্মী সৃষ্টিশীল কাজ উপহার দেওয়ার চেষ্টা করব।বিনোদন অঙ্গনে আমির পারভেজের ধারাবাহিক উপস্থিতি, সৃজনশীল উদ্যোগ এবং দর্শকদের সঙ্গে নিবিড় সংযোগ তাকে এই সম্মাননার যোগ্য করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত, শুভানুধ্যায়ী এবং সহকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।শোবিজ অঙ্গনের বিভিন্ন শাখায় ( নাটক, বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ফটোশুট, টেভিভিশন উপস্থাপনা) স্বতন্ত্র কাজের মাধ্যমে আমির পারভেজ ইতোমধ্যেই দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিভিন্ন সৃজনশীল উদ্যোগ ও নিয়মিত কনটেন্ট প্রকাশের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও আমির পারভেজকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্ত, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা। অনেকেই এই সম্মাননাকে তার দীর্ঘদিনের পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনের বিভিন্ন শাখায় কাজ করছেন আমির পারভেজ। তার অসংখ্য নাটক, মিউজিক ভিডিও, বিজ্ঞাপন দর্শূক জনপ্রিয়তা পেয়েছে।