মূল কনটেন্টে যান
ব্রেকিং
বিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে
BDRevise24 — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — HEADER

২০০ চিত্রনাট্য ও ব্ল্যাংক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন

‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পর প্রায় ২০০টি চিত্রনাট্য ও ব্ল্যাংক চেক পেয়েছিলেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। তবে একটি চিত্রনাট্যও গ্রহণ করেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান এই অভিনেতা।

বিডিরিভাইস২৪ ডেস্ক

প্রকাশ: · আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৬ · ১ মিনিট পড়া

২০০ চিত্রনাট্য ও ব্ল্যাংক চেক পেয়েছিলেন নওয়াজুদ্দিন

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — ARTICLE_TOP

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর ক্যারিয়ারের এক চমকপ্রদ অধ্যায়ের কথা প্রকাশ করেছেন। তিনি জানান, অনুরাগ কশ্যপ পরিচালিত বহুল আলোচিত ছবি ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ মুক্তির পর তাঁর কাছে কাজের ধুম পড়ে গিয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজুদ্দিন সিদ্দিকী জানান, ওই সিনেমাটি মুক্তির পর তাঁর কাছে প্রায় ২০০টি চিত্রনাট্য এসেছিল। শুধু চিত্রনাট্যই নয়, তাঁর টেবিলে ব্ল্যাংক চেকও পড়ে থাকত বলে জানান তিনি।

সে সময়ের অভিজ্ঞতা জানিয়ে নওয়াজুদ্দিন বলেন, ছবি মুক্তির পর অন্তত ২০০টি চিত্রনাট্য পেয়েছিলাম। আমার টেবিলে ব্ল্যাংক চেক পড়ে থাকত। লোকজন বলত, “এই নিন চিত্রনাট্য, আর এই নিন ব্ল্যাংক চেক। আপনি যত টাকা চান লিখুন, আপনার যে তারিখগুলো ফাঁকা আছে, সেগুলো দিন।"

তবে এত বড় প্রস্তাব পাওয়ার পরও লোভের বশে কোনো কাজ করেননি এই অভিনেতা। তিনি জানান, ওই চিত্রনাট্যগুলোর একটিও তিনি গ্রহণ করেননি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে কোনোটিই তাঁর মনের মতো বা ভালো লাগেনি।

সিদ্ধান্ত নিয়েছিলেন সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করবেন। এ বিষয়ে নওয়াজুদ্দিন বলেন, আমি ওই চিত্রনাট্যগুলোর একটিও নিইনি। কারণ, কোনোটিই আমার ভালো লাগেনি। সিদ্ধান্ত নিয়েছিলাম, সঠিক চরিত্রের জন্য অপেক্ষা করব। বছরের পর বছর কাজের অপেক্ষায় অভ্যস্ত ছিলাম। তাই ভেবেছিলাম, তাড়াহুড়া করে কোনো কিছুতে সই করার চেয়ে আরও দু-তিন বছর অপেক্ষা করাই ভালো।

প্রসঙ্গত, নওয়াজুদ্দিন অভিনীত ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ সিনেমাটি ২০১২ সালে মুক্তি পায়। এর পাশাপাশি তাঁর অভিনীত ‘ম্যায় অ্যাক্টর নেহি হুঁ’ গত ৮ মে মুক্তি পেয়েছে।

এদিকে অভিনেতার আসন্ন কাজগুলোর মধ্যে রয়েছে ‘তুম্বাড় ২’ সিনেমাটি। আইএমডিবি সূত্রে জানা গেছে, এই সিনেমাটিতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে আলিয়া ভাটের দেখা যাবে এবং এটি পরিচালনা করছেন আদেশ প্রসাদ। এই প্রজেক্টটিতে ৭ থেকে ৮ একর জায়গাজুড়ে বিশাল সেট তৈরি করা হয়েছে এবং এর বাজেট প্রায় ১০০ কোটি রুপি।

তথ্যসূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — IN_ARTICLE

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য

মডারেশনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত খবর

সব দেখুন
আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী
বিনোদন

আজ চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর জন্মবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেটে জন্মগ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় অভিনেতা। সংক্ষেপে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়া এই তারকা ১৯৯৬ সালে মারা যান।

১ মিনিট পড়া
মহিলা সমিতিতে ঢাকা পদাতিকের নাটক ট্রায়াল অব সূর্যসেন
বিনোদন

মহিলা সমিতিতে ঢাকা পদাতিকের নাটক ট্রায়াল অব সূর্যসেন

২২ সেপ্টেম্বর মঙ্গলবার মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয় নাট্যদল ঢাকা পদাতিকের ৩৮তম প্রযোজনা 'ট্রায়াল অব সূর্যসেন'। এটি নাটকটির ৪৭তম মঞ্চায়ন। ব্রিটিশবিরোধী আন্দোলনের ইতিহাসভিত্তিক এই নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত মাসুম আজিজ।

১ মিনিট পড়া

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — FOOTER