স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬ গ্রেডে জরুরি জনবল নিয়োগ
স্বাস্থ্য খাতের জনবলের ঘাটতি পূরণে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬ গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে এই জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশ: · আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ৭:১২· ১ মিনিট পড়া

দেশের স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের জনবল সংকট দূর করতে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতের জনবলের ঘাটতি পূরণে বড় ধরনের নিয়োগের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে, যার আওতায় মোট ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৩ থেকে ১৬ গ্রেডের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ মনে করছে, এই পদগুলো পূর্ণ হলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।
নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিমালা অনুসরণের কথা বলা হয়েছে। নন-মেডিক্যাল কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী পদোন্নতি ও সরাসরি নিয়োগের মাধ্যমে এই শূন্য পদগুলো পূরণের উদ্যোগ নিতে বলা হয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও গতিশীলতা আনতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত যেসব স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়োগপ্রক্রিয়া শেষ হয়নি, সেসব প্রতিষ্ঠানে নতুন শূন্য পদের ছাড়পত্র নিয়ে আবার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কথা বলা হয়েছে।
এছাড়া, এই পুরো নিয়োগ প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি রাখা হবে। নিয়োগসংক্রান্ত অগ্রগতির সমস্ত তথ্য প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নির্ধারিত ছকে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।








