প্রকাশ: · আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১২· ১ মিনিট পড়া
বিজ্ঞাপন
ঘুম মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি মানুষের প্রতিদিনের ক্লান্তি দূর করে এবং শরীরকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে। ইসলাম ধর্মে ঘুম এবং রাতকে মহান আল্লাহর অন্যতম সেরা নিয়ামত হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র কোরআনে এ বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে।
পবিত্র কোরআনের আল-ফোরকান সূরার ৪৭ নম্বর আয়াতে বলা হয়েছে, 'আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়।' এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয় যে, রাত এবং ঘুম মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য আল্লাহর বিশেষ দান।
বিজ্ঞান এবং ধর্মীয় অনুশাসন উভয় ক্ষেত্রেই ঘুমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সারাদিনের কর্মব্যস্ততা ও পরিশ্রমের পর শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে পর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। ইসলামি জীবনব্যবস্থায় রাতকে বিশ্রামের জন্য এবং দিনকে জীবিকা ও অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা মানবজীবনের ভারসাম্য রক্ষা করে।
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা গ্রামে ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী কারাম উৎসব শুরু হয়েছে। শুক্রবার রাতে এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। বিপদ থেকে মুক্তি ও ভালো ফসলের প্রত্যাশায় এ পূজার আয়োজন করা হয়।
নবীজি (সা.)-এর কনিষ্ঠ কন্যা ফাতিমা (রা.) ১১ হিজরির ৩ রমজান মদিনায় ইন্তেকাল করেন। তাঁর জীবদ্দশায় তিনি ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চাসনে আসীন ছিলেন। তাঁর জীবন, ত্যাগ ও উত্তরাধিকার নিয়ে বিশেষ প্রতিবেদন।
প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ও টেকসই সামাজিক উন্নয়নের লক্ষ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এবং চট্টগ্রাম তামাকুমন্ডি লেন বণিক সমিতির মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম তামাকুমন্ডি লেন বণিক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সৌদি আরবের মদিনা অঞ্চলে একটি প্রাচীন মসজিদে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্য করা দোয়া এবং হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর শিলালিপি আবিষ্কার করা হয়েছে। দেশটির হেরিটেজ কমিশন এই প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের তথ্য জানিয়েছে।