ব্রেকিংচার দিনের সরকারি সফরে জাপান গেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
চার দিনের সরকারি সফরে ১৬ সেপ্টেম্বর জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। আইএসপিআর সূত্রে এই তথ্য জানা গেছে।




