
কেনিয়ায় ৭৩ ঘণ্টার বই পড়ার ম্যারাথন শেষ করলেন লেখক মুচুই
কেনিয়ার লেখক ইমানুয়েল মুচুই পাঠসংস্কৃতি ছড়িয়ে দিতে নাইরোবির নুরিয়া বুক স্টোরে টানা ৭৩ ঘণ্টা বই পড়ার একটি ম্যারাথন সফলভাবে সম্পন্ন করেছেন। এই চ্যালেঞ্জ চলাকালে তাকে বিরতি নেওয়ার জন্য মোট ১ ঘণ্টা ১৫ মিনিট সময় দেওয়া হয়েছিল।





