
দ্বিতীয় প্রজন্মের টেসলা রোডস্টার উন্মোচনের টিজার প্রকাশ
টেসলার দ্বিতীয় প্রজন্মের রোডস্টার উন্মোচনের ইঙ্গিত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গ্রাফিক পোস্ট করা হয়েছে। ২০১৭ সালের নভেম্বর মাসে গাড়িটি প্রথম ঘোষণা করা হয়েছিল। এর উৎপাদন শুরু হতে আরও ১২ বা ১৮ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইলন মাস্ক।





