
সুন্দরবন ও পাহাড়ে মোতায়েনের জন্য ‘অর্জুন বাহিনী’ গঠন
পশ্চিমবঙ্গ সরকার সুন্দরবন ও পাহাড়ি এলাকায় মোতায়েনের জন্য 'অর্জুন বাহিনী' নামে নতুন একটি আপৎকালীন বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই ঘোষণা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দফায় ২০০ জনকে নিয়ে এই বাহিনী গঠন করা হচ্ছে।






