
রাজশাহী শিক্ষা বোর্ডে গভীর রাতে এসএসসির খাতা পুনঃর্নিরীক্ষণ
রাজশাহী শিক্ষা বোর্ডে গভীর রাতে এসএসসির ইংরেজি ও গণিত খাতা দ্বিতীয় দফায় পুনঃর্নিরীক্ষণ করা হয়েছে। রাতে খাতা দেখার সময় ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে আনা হয়। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।





