
জুলাই ফাউন্ডেশনের ১৪ কর্মীর বিরুদ্ধে আদালতে মামলা
জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তিকে সরকারি সুবিধার চেক দেওয়ার কথা বলে অর্থ দাবি, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই আবেদন করা হয় এবং আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।





