
সিইউএফএলে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।





