কোচিংয়ে এলিটা কিংসলে, চট্টগ্রাম সিটির দায়িত্বে নতুন অধ্যায়
বাংলাদেশের ফুটবলে খেলোয়াড়ি অধ্যায় পেরিয়ে এবার কোচিং পেশায় যুক্ত হলেন এলিটা কিংসলে। ঘরোয়া ফুটবলের নবাগত দল চট্টগ্রাম সিটি এফসিতে সহকারী কোচের দায়িত্ব পালন করছেন তিনি। এএফসি সি লাইসেন্সধারী এই ফুটবলার এখন দলকে এগিয়ে নিতে নিজের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছেন।