অর্থনীতি
যুক্তরাজ্যে বিক্রি বাড়ায় নেক্সটের মুনাফার পূর্বাভাস বৃদ্ধি
যুক্তরাজ্যে গরম আবহাওয়ার কারণে বিক্রি বাড়ায় চলতি বছরে চতুর্থবারের মতো মুনাফার পূর্বাভাস বাড়িয়েছে ফ্যাশন কোম্পানি নেক্সট। জুলাই পর্যন্ত ছয় মাসে কোম্পানির প্রি-ট্যাক্স বা কর-পূর্ববর্তী মুনাফা ১১ শতাংশ বেড়ে হয়েছে ৫৬ কোটি ৬০ লাখ পাউন্ড। বৃহস্পতিবারের প্রারম্ভিক লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
১ মিনিট পড়া