
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি'র ফ্রি মেডিকেল ক্যাম্প
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।










