
কেন্টের হয়ে কাউন্টিতে খালেদের পাঁচ উইকেট
মঙ্গলবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন দুই-র ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে কেন্টের হয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন সৈয়দ খালেদ আহমেদ। তাঁর বোলিং তোপে পড়ে ল্যাঙ্কাশায়ার মাত্র ১৬১ রানে গুটিয়ে যায়, যেখানে একাই ৫ উইকেট শিকার করেন এই বাংলাদেশি পেসার।





