মূল কনটেন্টে যান
ব্রেকিং
হরমুজ প্রণালি নিয়ে ইরান–ওমান চুক্তির পথে, জাহাজ চলাচলের নতুন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শেষ পর্যায়েবিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসেহরমুজ প্রণালি নিয়ে ইরান–ওমান চুক্তির পথে, জাহাজ চলাচলের নতুন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শেষ পর্যায়েবিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে
BDRevise24 — Trusted & Targeted News

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হবে, তথ্যের ভিত্তিতে নেওয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশের শীর্ষ মাদক কারবারিদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করা হবে। কক্সবাজারে গঠিত বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে মাদক চোরাকারবারি ও ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদক চোরাচালানের রুটে নতুন ক্যাম্প স্থাপন, জলপথে টহল জোরদার এবং মাদক পরিবহনে জড়িত বাহকদেরও চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসান

ঢাকাপ্রকাশ: · মিনিট পড়া

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দেশের শীর্ষ মাদক কারবারিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, একটি বিশেষ টাস্কফোর্স নিরপেক্ষভাবে মাদক চোরাকারবারি ও ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করবে এবং সেই তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার বিস্তারের কারণে দেশের তরুণ সমাজ মাদকাসক্তির ঝুঁকিতে পড়ছে। তাই মাদকের বিস্তার রোধকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং এ বিষয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, কক্সবাজার জেলায় সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে নিয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করবে।

সভায় গৃহীত সিদ্ধান্ত তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক চোরাচালানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন ক্যাম্প স্থাপন করা হবে। পাশাপাশি স্থলপথের পাশাপাশি জলপথেও নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল বাড়ানো হবে, যাতে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ও পরিবহন কার্যকরভাবে প্রতিরোধ করা যায়।

তিনি আরও জানান, শুধু মাদক ব্যবসায়ীদেরই নয়, চোরাচালানে বাহক বা ক্যারিয়ার হিসেবে যারা কাজ করছে তাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য