মূল কনটেন্টে যান
ব্রেকিং
মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধের পর পুনরায় চালুর খবরদুর্গাপূজায় ল্যাভেন্ডার শাড়িতে জয়া আহসানের নতুন লুক প্রকাশভারতের বিপক্ষে আফগানিস্তানের ১৬০ রানের লক্ষ্য, নবির লড়াকু ইনিংসসিরাজগঞ্জে বেশি দামে ডিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানাবিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসেমেট্রোরেল চলাচল সাময়িক বন্ধের পর পুনরায় চালুর খবরদুর্গাপূজায় ল্যাভেন্ডার শাড়িতে জয়া আহসানের নতুন লুক প্রকাশভারতের বিপক্ষে আফগানিস্তানের ১৬০ রানের লক্ষ্য, নবির লড়াকু ইনিংসসিরাজগঞ্জে বেশি দামে ডিম বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানাবিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে
BDRevise24 — Trusted & Targeted News

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — HEADER

জেসিআই বাংলাদেশ টিওয়াইপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

আবির হোসাইন

ঢাকাপ্রকাশ: · মিনিট পড়া

জেসিআই বাংলাদেশ টিওয়াইপি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — ARTICLE_TOP

বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা তরুণদের খুঁজে বের করে করার উদ্যোগ নিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। এর অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস অব বাংলাদেশ (টিওওয়াইপি) ২০২৬’। এ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ থেকে ৪০ বছর বয়সী এমন ১০ জনকে স্বীকৃতি দেওয়া হবে, যাদের নেতৃত্ব, উদ্ভাবন, সাহস, অধ্যবসায় ও সমাজে ইতিবাচক প্রভাব তৈরির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় ‘জেসিআই বাংলাদেশ টিওয়াইপি ২০২৬: দ্য প্রিলুড-অফিসিয়াল ক্যাম্পেইন লঞ্চ অ্যান্ড মিডিয়া এনগেজমেন্ট’ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে জেসিআইয়ের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, অংশীদার, বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জেসিআইয়ের ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস’ বা ‘টিওয়াইপি’ একটি বৈশ্বিক স্বীকৃতি কর্মসূচি। যার মাধ্যমে এমন তরুণদের সামনে নিয়ে আসে যারা উৎকর্ষ, সততা, উদ্ভাবন, স্থিতিস্থাপকতা এবং ইতিবাচক পরিবর্তনের প্রতি গভীর অঙ্গীকারের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জেসিআই বাংলাদেশ জানিয়েছে, টিওওয়াইপি তাদের কাছে শুধু একটি পুরস্কার নয়; এটি এমন মানুষদের স্বীকৃতি, যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন, বাধা অতিক্রম করেছেন, সীমাবদ্ধতা ভেঙেছেন এবং নিজ নিজ ক্ষেত্রে বাস্তব ও অর্থবহ প্রভাব সৃষ্টি করেছেন। এখানে শুধু সাফল্য নয়—স্বীকৃতি পায় সাহস, অধ্যবসায়, উদ্দেশ্যবোধ এবং অন্যদের অনুপ্রাণিত করার শক্তি।

বিভিন্ন পেশা ও ক্ষেত্র থেকে উঠে আসা টিওওয়াইপি স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিরা দেখান, দায়িত্ববোধের সঙ্গে উচ্চাকাঙ্ক্ষা যুক্ত হলে ব্যক্তিগত অর্জন কীভাবে বৃহত্তর সমাজের জন্য মূল্য তৈরি করতে পারে। তাদের কাজ শিল্পখাতকে বদলে দিতে পারে, নতুন ধারণার জন্ম দিতে পারে, কমিউনিটিকে শক্তিশালী করতে পারে, সুযোগ সৃষ্টি করতে পারে এবং অন্যদেরও এগিয়ে আসতে অনুপ্রাণিত করতে পারে।

অনুষ্ঠানে ন্যাশনাল সেক্রেটারি জেনারেল সিনান আরেফিন টিওওয়াইপির পরিচিতি এবং বিশ্বজুড়ে অসাধারণ তরুণদের স্বীকৃতি দেওয়ার এ কর্মসূচির দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তিনি ব্যাখ্যা করেন, কীভাবে এই বৈশ্বিক উদ্যোগটি বিভিন্ন দেশের প্রভাবশালী তরুণ নেতা ও চেঞ্জমেকারদের গল্পকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

জেসিআই বাংলাদেশ-২০২৬’র ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ বলেন, ‘টিওয়াইপি শুধু সাফল্য উদযাপনের বিষয় নয়। এটি তাদের স্বীকৃতি, যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে নিজ নিজ ক্ষেত্রে অর্থবহ পরিবর্তন সৃষ্টি করেছেন। তাদের যাত্রা আমাদের মনে করিয়ে দেয় প্রভাব তৈরি হয় স্থিতিস্থাপকতা, বিশ্বাস এবং কঠিন পথেও এগিয়ে যাওয়ার সাহস থেকে।’

জেসিআই বাংলাদেশের অ্যাডভাইজার টু ন্যাশনাল প্রেসিডেন্ট ইরফান হক বলেন, ‘আমরা চাই বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে মনোনয়ন আসুক, যেন কোনো যোগ্য ও অনুপ্রেরণাদায়ক গল্প অজানা থেকে না যায়। এই মানুষগুলোর অর্জন, সংগ্রাম ও প্রভাবের গল্প সবার সামনে তুলে ধরে আমরা আরও অনেককে অনুপ্রাণিত করতে চাই।’

অনুষ্ঠানের ইভেন্ট ডিরেক্টর জাফির শাফিঈ চৌধুরী বলেন, ‘জেসিআই বাংলাদেশ তরুণদের অনুপ্রাণিত করতে এবং তাদের বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করছে। টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস অব বাংলাদেশ-এর গল্পগুলো জানার মাধ্যমে আমরা চাই তরুণরা নিজেদের সম্ভাবনাকে নতুনভাবে দেখুক, বিশ্বাস করুক যে বড় কিছু সম্ভব, এবং নিজ নিজ ক্ষেত্রে অর্থবহ প্রভাব তৈরির স্বপ্ন দেখুক।’

টিওয়াইপি ২০২৬-এর জন্য ১৮ থেকে ৪০ বছর বয়সী যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া যাবে। মনোনীত ব্যক্তিদের অর্জন, সমাজে প্রভাব, নেতৃত্ব, সততা, স্থিতিস্থাপকতা ও অবদানের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর।

জেসিআই বাংলাদেশ হলো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বা জেসিআইয়ের বাংলাদেশে জাতীয় সংগঠন। বৈশ্বিক এ সংগঠনের তরুণ সদস্যরা নেতৃত্ব উন্নয়ন, উদ্যোক্তা সক্ষমতা, কমিউনিটি ইমপ্যাক্ট বা সামাজিক প্রভাব এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক পরিবর্তনে কাজ করে থাকেন।

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — IN_ARTICLE

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

মন্তব্য

সম্পর্কিত খবর

সব দেখুন
৯০ বছর বয়সেও পাবনার বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ
জীবনযাপন

৯০ বছর বয়সেও পাবনার বাজারে মাছ কেটে জীবিকা নির্বাহ

পাবনা সদরের মাসুম বাজারে ৯০ বছর বয়সেও মাছ কেটে জীবিকা নির্বাহ করছেন নিয়ামত মোল্লা। একটি মাছ কেটে তিনি পান ২০ থেকে ৩০ টাকা। এই আয়ে তাঁর স্ত্রীসহ সংসার ও ওষুধের খরচ চলে।

১ মিনিট পড়া
সৌখিন ইঁদুর তাড়ানোর ব্যর্থ ও হাস্যকর প্রচেষ্টা
জীবনযাপন

সৌখিন ইঁদুর তাড়ানোর ব্যর্থ ও হাস্যকর প্রচেষ্টা

লেখকের ঘরে একটি নেংটি ইঁদুরের উৎপাত শুরু হলে তাকে তাড়াতে নানা আয়োজন করা হয়। চানাচুর, দুধ-কলা ও বিষ কেনার পাশাপাশি লোহার রড ও ক্রিকেট ব্যাট নিয়ে তাড়া করলেও ইঁদুরটিকে ধরা যায়নি। শেষ পর্যন্ত ইঁদুরটি নিজে থেকেই পালিয়ে গেলেও বড় ভাইয়ের টিটকারির মুখে পড়তে হয় লেখকদের।

১ মিনিট পড়া
কলেজজীবনের চেয়ে চাকরিজীবন কেন শ্রেয়, জানালেন তরুণী
জীবনযাপন

কলেজজীবনের চেয়ে চাকরিজীবন কেন শ্রেয়, জানালেন তরুণী

ভারতের বেঙ্গালুরুর এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজজীবন ও কর্মজীবনের তুলনামূলক অভিজ্ঞতা শেয়ার করেছেন। তার মতে, চাকরিজীবনে ব্যক্তিগত স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেশি থাকে।

১ মিনিট পড়া
ফুটপাতে হলুদ ট্যাকটাইল পেভিং টাইলসের কার্যকারিতা
জীবনযাপন

ফুটপাতে হলুদ ট্যাকটাইল পেভিং টাইলসের কার্যকারিতা

শহরের ফুটপাতে সাধারণ টাইলসের মাঝে হলুদ রঙের বিশেষ ট্যাকটাইল পেভিং টাইলস ব্যবহার করা হয়। দৃষ্টিপ্রতিবন্ধী ও কম দৃষ্টিশক্তির মানুষের চলাচল সহজ ও নিরাপদ করার জন্যই এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

১ মিনিট পড়া

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — FOOTER