মূল কনটেন্টে যান
ব্রেকিং
বিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসেবিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে
BDRevise24 — Trusted & Targeted News

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — HEADER

এশিয়া কাপ মিশন শুরু ইন্দোনেশিয়ার বিপক্ষে, প্রকাশ হলো বাংলাদেশের পূর্ণ সূচি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে। ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

হাসান

ঢাকাপ্রকাশ: · আপডেট: ১৫ আগস্ট ২০২৬, বিকেল ৫:১৮· মিনিট পড়া

প্রকাশ হলো বাংলাদেশের পূর্ণ সূচি
প্রকাশ হলো বাংলাদেশের পূর্ণ সূচি

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — ARTICLE_TOP

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬-এ বাংলাদেশের মিশন শুরু হবে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। বৃহস্পতিবার (৭ আগস্ট) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের পূর্ণ সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে।

আগামী ২৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পর্দা উঠবে আট দলের এই মহাদেশীয় আসরের। প্রায় দুই সপ্তাহব্যাপী প্রতিযোগিতা শেষে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

টুর্নামেন্টে অংশ নেওয়া আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের পাশাপাশি থাইল্যান্ড এবং হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।

গ্রুপ পর্বে প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য তিন দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপের। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্সআপ খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে। শিরোপা নির্ধারণী ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

গ্রুপ বিন্যাস

গ্রুপ ‘এ’

  • ভারত
  • পাকিস্তান
  • থাইল্যান্ড
  • হংকং

গ্রুপ ‘বি’

  • শ্রীলঙ্কা
  • বাংলাদেশ
  • সংযুক্ত আরব আমিরাত
  • ইন্দোনেশিয়া

বাংলাদেশের ম্যাচসূচি

  • ৩১ আগস্ট: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া — রাত ৯:৩০
  • ৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — রাত ৯:৩০
  • ৮ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত — রাত ৯:৩০

বাংলাদেশের লক্ষ্য থাকবে গ্রুপ পর্বে সেরা দুইয়ের মধ্যে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করা এবং শিরোপার লড়াইয়ে জায়গা করে নেওয়া।

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — IN_ARTICLE

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

মন্তব্য

সম্পর্কিত খবর

সব দেখুন
সেভিয়াকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা
খেলা

সেভিয়াকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে বার্সেলোনা

সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন রাফিনিয়া। এই জয়ের ফলে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা।

১ মিনিট পড়া
টটেনহ্যামকে ৩-২ গোলে হারাল অ্যাস্টন ভিলা
খেলা

টটেনহ্যামকে ৩-২ গোলে হারাল অ্যাস্টন ভিলা

উত্তর লন্ডনে প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হেরেছে টটেনহ্যাম। এই হারের ফলে চলতি লিগ মৌসুমে এখনও কোনো জয় পায়নি টটেনহ্যাম এবং তারা রেলিগেশন জোনে অবস্থান করছে।

১ মিনিট পড়া
আফগানিস্তান টেস্টের দল ঘোষণা, নেই নাহিদ-তাসকিন
খেলা

আফগানিস্তান টেস্টের দল ঘোষণা, নেই নাহিদ-তাসকিন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি ও বিশ্রামের কারণে এই দলে রাখা হয়নি নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক।

১ মিনিট পড়া
ফিফা আসিয়ান কাপের পরের রাউন্ডে যেতে আশাবাদী জামাল ভূঁইয়া
খেলা

ফিফা আসিয়ান কাপের পরের রাউন্ডে যেতে আশাবাদী জামাল ভূঁইয়া

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলেও পরের রাউন্ডে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শনিবার তিনি জানান, শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই হলেও অত Dতদিনের সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে চায় দল।

১ মিনিট পড়া

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — FOOTER