সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন শতভাগ বৃদ্ধি
নতুন বেতনকাঠামোয় বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিভিন্ন গ্রেডে নতুন এই মূল বেতন নির্ধারণ করা হয়েছে।
প্রকাশ: · ১ মিনিট পড়া

নতুন বেতনকাঠামোয় বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দেশের সরকারি চাকুরিতে বিভিন্ন গ্রেডের কর্মীদের জন্য এই নতুন বেতনকাঠামো কার্যকর করা হয়েছে।
নতুন এই কাঠামো অনুযায়ী, ১ থেকে ১১ নম্বর গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, ১২ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বাড়ানোর হার ১১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা, যা পূর্বে ছিল ৮৬ হাজার টাকা। এছাড়া সিনিয়র সচিব ও সমমর্যাদার পদে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা, যা পূর্বে ছিল ৮২ হাজার টাকা।
উচ্চতর গ্রেডগুলোর মধ্যে গ্রেড-১-এর প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা, যা পূর্বে ছিল ৭৮ হাজার টাকা। গ্রেড-২-এ ১ লাখ ৩২ হাজার টাকা (পূর্বে ছিল ৬৬ হাজার টাকা), গ্রেড-৩-এ ১ লাখ ১৩ হাজার টাকা (পূর্বে ছিল ৫৬ হাজার ৫০০ টাকা), গ্রেড-৪-এ ১ লাখ টাকা (পূর্বে ছিল ৫০ হাজার টাকা), গ্রেড-৫-এ ৮৬ হাজার টাকা (পূর্বে ছিল ৪৩ হাজার টাকা), গ্রেড-৬-এ ৭১ হাজার টাকা (পূর্বে ছিল ৩৫ হাজার ৫০০ টাকা), এবং গ্রেড-৭-এ ৫৮ হাজার টাকা (পূর্বে ছিল ২৯ হাজার টাকা) করা হয়েছে।
মধ্যবর্তী গ্রেডগুলোতেও প্রারম্ভিক মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। গ্রেড-৮-এ এখন মূল বেতন ৪৬ হাজার টাকা (পূর্বে ছিল ২৩ হাজার টাকা), গ্রেড-৯-এ ৪৪ হাজার টাকা (পূর্বে ছিল ২২ হাজার টাকা), গ্রেড-১০-এ ৩২ হাজার টাকা (পূর্বে ছিল ১৬ হাজার টাকা), এবং গ্রেড-১১-এর বেতন ২৫ হাজার টাকা (পূর্বে ছিল ১২ হাজার ৫০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।
সর্বনিম্ন গ্রেডগুলোর ক্ষেত্রেও প্রারম্ভিক মূল বেতন বাড়ানো হয়েছে। গ্রেড-১২-এ ২৪ হাজার ৩০০ টাকা (পূর্বে ছিল ১১ হাজার ৩০০ টাকা), গ্রেড-১৩-এ ২৪ হাজার টাকা (পূর্বে ছিল ১১ হাজার টাকা), গ্রেড-১৪-এ ২৩ হাজার ৫০০ টাকা (পূর্বে ছিল ১০ হাজার ২০০ টাকা), গ্রেড-১৫-এ ২২ হাজার ৮০০ টাকা (পূর্বে ছিল ৯ হাজার ৭০০ টাকা), গ্রেড-১৬-এ ২১ হাজার ৯০০ টাকা (পূর্বে ছিল ৯ হাজার ৩০০ টাকা), এবং গ্রেড-১৭-এ ২১ হাজার ৪০০ টাকা (পূর্বে ছিল ৯ হাজার টাকা) করা হয়েছে।
এছাড়া শেষ ৩টি গ্রেডের মধ্যে গ্রেড-১৮-এ ২১ হাজার টাকা (পূর্বে ছিল ৮ হাজার ৮০০ টাকা), গ্রেড-১৯-এ ২০ হাজার ৫০০ টাকা (পূর্বে ছিল ৮ হাজার ৫০০ টাকা), এবং গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা (পূর্বে ছিল ৮ হাজার ২৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে।








