মূল কনটেন্টে যান
ব্রেকিং
বিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসেবিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে
BDRevise24 — Trusted & Targeted News

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — HEADER

বোমা হামলার আশঙ্কা, সারাদেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারাদেশে বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

হাসান

ঢাকাপ্রকাশ: · আপডেট: ১৫ আগস্ট ২০২৬, বিকেল ৫:১৮· মিনিট পড়া

বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
বোমা হামলার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — ARTICLE_TOP

সারাদেশে বোমা হামলাসহ নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন ইউনিটে এ নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি জেলার রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনকালে কোনো ধরনের অপ্রীতিকর বা সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে।

ইতোমধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের কাছেও এ বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

তিনি বলেন, এবারের গোয়েন্দা তথ্যে উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তদের মাধ্যমে বোমা হামলাসহ নাশকতা সৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে। এ কারণে সারাদেশের পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সতর্কতা বজায় রাখার পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — IN_ARTICLE

খবরটি পড়ে আপনার প্রতিক্রিয়া

মন্তব্য

সম্পর্কিত খবর

সব দেখুন
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারিব্রেকিং
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে। অর্থ বিভাগ শনিবার ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এই প্রজ্ঞাপন জারি করেছে।

১ মিনিট পড়া
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ৭ নম্বর ফেরিঘাট বন্ধ
বাংলাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

নদীতে প্রবল স্রোত ও নাব্য সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ফেরি ভিড়তে না পারায় এই পরিস্থিতি সৃষ্টি হয়।

১ মিনিট পড়া
রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতির কড়া নির্দেশ
বাংলাদেশ

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসকদের সময়মতো উপস্থিতির কড়া নির্দেশ

রাজবাড়ীর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের যথাসময়ে উপস্থিতি ও দায়িত্ব পালন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। নিয়ম না মানলে শোকজ করা হবে বলে জানানো হয়েছে।

১ মিনিট পড়া
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের নৈতিকতা প্রশিক্ষণ
বাংলাদেশ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের নৈতিকতা প্রশিক্ষণ

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের জন্য প্রথমবারের মতো নৈতিকতাবিষয়ক উচ্চতর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ ও ইউএনডিপির সহায়তায় আয়োজিত এই কর্মশালায় ১৬০ জন আইন কর্মকর্তা অংশ নেন।

১ মিনিট পড়া

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — FOOTER