আবাসন সংকট ও ভেন্যু জটিলতায় ২০২৬ এশিয়ান গেমস
অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় এবং ভেন্যু নিয়ে জটিলতার মুখে পড়েছে ২০২৬ এশিয়ান গেমস। জাপানের নাগয়ায় অনুষ্ঠিতব্য এই গেমসে অ্যাথলেটদের জন্য ক্রুজ শিপে আবাসন ব্যবস্থা করা হচ্ছে।
প্রকাশ: · ১ মিনিট পড়া

২০২৬ এশিয়ান গেমস আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি প্রিফেকচারের নাগয়া শহর ও এর আশেপাশের অঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত এই সময় ঘনিয়ে আসার সাথে সাথে বড় ধরনের আবাসন সংকট ও ভেন্যু জটিলতার মুখে পড়েছে মেগা ইভেন্টটি।
প্রাথমিকভাবে গেমসে ১৫ হাজার অংশগ্রহণকারী অংশ নেবে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বর্তমান অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে প্রায় ১৭ হাজারে এসে পৌঁছেছে। এর ফলে জাপান আয়োজক কমিটি আবাসন সংকট ও নানা বিপাকে পড়েছে।
চলفت বছরের মার্চ মাসে টেকবল এবং প্যাডেলের মতো নতুন খেলা গেমসে অন্তর্ভুক্ত করা হয়। মূলত এই নতুন খেলাগুলো যুক্ত করার কারণেই অংশগ্রহণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
অ্যাথলেটদের জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে আয়োজক কর্তৃপক্ষ এখন বিভিন্ন বিকল্প ব্যবস্থা গ্রহণ করছে। এর অংশ হিসেবে চার থেকে পাঁচ হাজার অ্যাথলেটকে রাখার জন্য জাহাজে বা ক্রুজ শিপে থাকার ব্যবস্থা করা হচ্ছে।
ক্রুজ শিপ ছাড়াও এই সংকটের বিকল্প সমাধান হিসেবে কন্টেইনার আকারের অস্থায়ী বাসস্থান, বিভিন্ন হোটেল এবং রাজধানী টোকিওর কিছু আবাসন ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আবাসন সংকটের পাশাপাশি গেমসের ভেন্যু নিয়েও জটিলতা দেখা দিয়েছে। নাগয়ার কোরোগো স্পোর্টস পার্ককে ক্রিকেটের জন্য প্রস্তুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ভেন্যু প্রস্তুত করার প্রক্রিয়ায় আপত্তি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।








