ইতালির কিংবদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা মারা গেছেন
ইতালির কিংবদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা ৮৩ বছর বয়সে মারা গেছেন। ইন্টার মিলানের ওয়েবসাইট তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি তাঁর পুরো ১৭ বছরের পেশাদার ক্লাব ক্যারিয়ার ইন্টার মিলানেই কাটিয়েছিলেন।