
সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫ চিকিৎসকের পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট পদের একটি বড় অংশ খালি রয়েছে। বর্তমানে সরকারি হাসপাতালে ১১ হাজার ৪৯৫টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে আগামীতে আরও অনেক চিকিৎসকের প্রয়োজন হবে।




