
বাংলাদেশ
রংপুরে আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ
কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে কেজিতে ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করেছেন চাষি ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে নবদীগঞ্জে এই অবরোধের কারণে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, প্রতি কেজি আলু সংরক্ষণ করতে ৩ টাকা ৪৩ পয়সা ব্যয় হয়।
১ মিনিট পড়া


