
রাজনীতি
চলতি অর্থবছরই স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম
স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রভাব থাকবে না এবং দলীয়ভাবে কোনো প্রার্থীও দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। চলতি অর্থবছরের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী।
১ মিনিট পড়া


