কুয়ালালামপুর বায়ুদূষণের শীর্ষে, স্কোর ২০৫
জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমাগত বাড়ছে। এর মধ্যে ২০৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
বিষয়
৪টি খবর
জলবায়ু পরিবর্তন ও উন্নয়নমূলক কাজের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ ক্রমাগত বাড়ছে। এর মধ্যে ২০৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর।
ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে ভয়াবহ দাবানলে লাখ লাখ টন কার্বন বায়ুমণ্ডলে ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। এল নিনো আবহাওয়ার কারণে সৃষ্ট এই দুর্যোগে সুমাত্রা ও কালিম্যানতানের বিশাল বনাঞ্চল ভস্মীভূত হয়েছে। এর প্রভাবে অর্ধলক্ষাধিক মানুষ শ্বাসকষ্টজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছেন।
৮ সেপ্টেম্বর সকাল ৮টা ৩৫ মিনিটে ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত হয়েছে। ওই সময় ১৫৭ স্কোর নিয়ে ঢাকা ও ইন্দোনেশিয়ার জাকার্তা যৌথভাবে বিশ্বের ষষ্ঠ শীর্ষ দূষিত শহরের তালিকায় অবস্থান করে।
১ সেপ্টেম্বর সকাল ৯টায় প্রকাশিত সুইজারল্যান্ডভিত্তিক ওয়েবসাইট আইকিউ এয়ারের বায়ুমান অনুযায়ী, ঢাকার স্কোর ছিল ১১৭। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা দশম অবস্থানে রয়েছে।