ঢাকায় সেফগার্ডিং লিডারশিপ সামিট অনুষ্ঠিত
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সম্প্রতি সেফগার্ডিং লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজ যৌথভাবে এই সামিটের আয়োজন করে।
বিষয়
৮টি খবর
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সম্প্রতি সেফগার্ডিং লিডারশিপ সামিট অনুষ্ঠিত হয়েছে। হেইলিবেরি ভালুকা ও ক্যামব্রিজ যৌথভাবে এই সামিটের আয়োজন করে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী বছর থেকে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হচ্ছে। এ ছাড়া ২০২৭ সাল থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে দুটি নতুন বই যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু করার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ১ অক্টোবর ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান এবং ৪ অক্টোবর পদায়ন অনুষ্ঠিত হবে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, আগামী ২০২৮ সাল থেকে দেশের সব রেজিস্ট্রিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি মনিটরিংয়ের আওতায় আনা হবে। ৩০ আগস্ট ২০২৬ তারিখে রংপুরের পিটিআই সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবার দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে। বুধবার এক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় এই কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া সরকারি-বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে এর আওতায় এনে সংশ্লিষ্টদের জন্য একটি নতুন পে-স্কেল তৈরির কাজও চলছে।
আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।