
টেকনাফে নাফ নদী দিয়ে ইয়াবা পাচারকালে ৩ জন আটক
কক্সবাজারের টেকনাফে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সাবরাং বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়।




