১৫ বছর পর দামেস্কে আসালা নাসরির কনসার্ট
দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর সিরিয়ার রাজধানী দামেস্কে এক কনসার্টে পারফর্ম করেছেন জনপ্রিয় শিল্পী আসালা নাসরি। ২০১১ সালে বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে প্রকাশ্যে সমর্থন জানানোর পর তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।