প্রকাশ: · আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১২· ১ মিনিট পড়া
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একাধিক সরকারি পদের দায়িত্ব সামলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বর্তমানে তিনি মার্কিন সরকারের তিনটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাচ্ছেন। অতিরিক্ত দায়িত্ব পালনের এই বিষয়টি নিয়ে ইন্টারনেটে 'রুবিও রিয়ালাইজিং' নামের মিম সিরিজটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে।
গত ২৮ মে মার্কো রুবিওর ৫৫তম জন্মদিন ছিল। এই বিশেষ দিনে হোয়াইট হাউসের কর্মকর্তা ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে একটি বিশেষ উপহার দেন। উপহার হিসেবে তাকে ৬৮টি প্রিয় মিমের একটি সোনালি ফ্রেম বাঁধাই কোলাজ দেওয়া হয়।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এসব মিম ও নিজের ছবি নিয়ে খোলামেলা কথা বলেছেন মার্কো রুবিও। তিনি বলেন, 'ওই সোফায় পিঠের পেছনে বালিশ না থাকলে কিছুটা দেবে যেতে হয়। ছবিটা দেখে মনে হয়েছিল খুব জঘন্য দেখাচ্ছে... কিন্তু পরে যখন এটা হাসির খোরাক আর মজার জিনিসে রূপ নিলো, তখন ব্যাপারটা মেনে নিয়েছি।'
বাহামাসে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট তহবিল ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা তদন্ত শুরু করার পর তিনি এই অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি অ-অভিবাসী ভিসার ওপর ধার্য করা ১ লাখ ডলার ফি আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন। ওয়াশিংটন থেকে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তটি এসেছে। ১৯৯০ সালে কংগ্রেস কর্তৃক এইচ-১বি ভিসা প্রোগ্রাম চালু করা হয়েছিল।
আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসছে। তবে এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সাক্ষাতের কোনো নির্ধারিত সূচি নেই।
জাতিসংঘের নতুন নেতা বাছাইয়ে শুক্রবার নিরাপত্তা পরিষদ তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটাভুটি সম্পন্ন করেছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে এবং এই পদে আটজন প্রার্থী লড়ছেন।