মূল কনটেন্টে যান
ব্রেকিং
বিডিরিভাইস২৪-এ স্বাগতম — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে
BDRevise24 — দেশের খবর, নির্ভরযোগ্য উৎসে

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — HEADER

ইউক্রেনের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি পুতিনের

রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় ইউক্রেনীয় ড্রোন হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতিকে ভিত্তি হিসেবে মেনে নিলে কিয়েভের সঙ্গে শান্তি আলোচনায় বসার প্রস্তুতির কথাও জানিয়েছেন তিনি।

বিডিরিভাইস২৪ ডেস্ক

প্রকাশ: · আপডেট: ২৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:১২ · ১ মিনিট পড়া

ইউক্রেনের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি পুতিনের

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — ARTICLE_TOP

চলতি গ্রীষ্মে রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামোয় ড্রোন হামলা জোরদার করেছে ইউক্রেন। এমন প্রেক্ষাপটে ইউক্রেনীয় হামলার কড়া প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ইউক্রেনের ড্রোন হামলার বিষয়ে পুতিন বলেন, কিয়েভ আমাদের অর্থনীতির ক্ষতি করতে চেয়েছিল। কিন্তু এতে তারা নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যার পরিণতি তাদের ভোগ করতে হবে। এখন তাদের সবচেয়ে সংবেদনশীল অর্থনৈতিক খাতে হামলার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যে পণ্য পরিবহন ব্যবস্থার ওপর যুদ্ধের প্রভাবের কথা স্বীকার করেছেন। তিনি জানান, আমাদের পণ্য পরিবহনের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তবে আমরা এসব সমস্যা সমাধান করব। ফলে বিশ্ববাজারে খাদ্যপণ্যের ঘাটতি হবে না।

খাদ্যপণ্য ও শস্য রপ্তানির ক্ষেত্রে এর আগে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চুক্তি হয়েছিল। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানি নিরাপদ রাখতে তুরস্কের মধ্যস্থতায় ২০২২ সালে একটি চুক্তি হয়েছিল, যেখান থেকে ২০২৩ সালে রাশিয়া সরে আসে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যেই শান্তি আলোচনার বিষয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতিকে ভিত্তি হিসেবে মেনে নিলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে রাশিয়া।

তথ্যসূত্র: প্রথম আলো

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — IN_ARTICLE

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য

মডারেশনের পর প্রকাশিত হবে।

সম্পর্কিত খবর

সব দেখুন
বিয়েতে ক্রেমলিনের অর্থায়ন: তহবিল ফেরত দিচ্ছেন ট্রাম্প জুনিয়র ব্রেকিং
আন্তর্জাতিক

বিয়েতে ক্রেমলিনের অর্থায়ন: তহবিল ফেরত দিচ্ছেন ট্রাম্প জুনিয়র

বাহামাসে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট তহবিল ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা তদন্ত শুরু করার পর তিনি এই অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।

১ মিনিট পড়া
এইচ-১বি ভিসার ১ লাখ ডলার ফি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প ব্রেকিং
আন্তর্জাতিক

এইচ-১বি ভিসার ১ লাখ ডলার ফি আরও এক বছর বাড়ালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি অ-অভিবাসী ভিসার ওপর ধার্য করা ১ লাখ ডলার ফি আরও এক বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন। ওয়াশিংটন থেকে হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তটি এসেছে। ১৯৯০ সালে কংগ্রেস কর্তৃক এইচ-১বি ভিসা প্রোগ্রাম চালু করা হয়েছিল।

১ মিনিট পড়া
নিউইয়র্কে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠকের কোনো সূচি নেই
আন্তর্জাতিক

নিউইয়র্কে ট্রাম্প-নেতানিয়াহুর বৈঠকের কোনো সূচি নেই

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বসছে। তবে এই অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সাক্ষাতের কোনো নির্ধারিত সূচি নেই।

১ মিনিট পড়া
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটাভুটি
আন্তর্জাতিক

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটাভুটি

জাতিসংঘের নতুন নেতা বাছাইয়ে শুক্রবার নিরাপত্তা পরিষদ তৃতীয় দফার অনানুষ্ঠানিক ভোটাভুটি সম্পন্ন করেছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে এবং এই পদে আটজন প্রার্থী লড়ছেন।

১ মিনিট পড়া

বিজ্ঞাপন

আপনার বিজ্ঞাপন এখানে — FOOTER