সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি হস্তান্তর করা হয়।